সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল, ছাত্রদল ও জাসাস’র নেতৃবৃন্দ।
অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন- সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট জেলা জাসাস’র সদস্যসচিব রায়হান এইচ খান, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক ইমাম মো. জহির, পরিবেশবিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট মহানগর ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি এম এ আহাদ শোয়েব এবং গোলাপগঞ্জ পৌর যুবদল নেতা এ কে আলম।
তারা এক অভিনন্দনবার্তায় বলেন- অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাত ধরে দীর্ঘ ৩০ বছরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষ পুনরুদ্ধার হয়েছে, এতে এই দুই উপজেলার মানুষ আনন্দে ভাসছেন। এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়ন-বিপ্লব সাধিত হবে ইনশা আল্লাহ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com