প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
ঢাকাদক্ষিণ মাদ্রাসার আল হুসাইন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসার আবনা ফুজালা ও হুফ্ফাজদের সংগঠন আল হুসাইন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫/০২/২০২৬ইং) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার হলরুমে আল হুসাইন পরিষদের আহবায়ক কমিটির সদস্য ও মাদ্রাসার মুহতামীম মুফতি খায়রুল আমীন মাহমুদীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মাওঃ আব্দুল কুদ্দুস ওলীর পরিচালনায় পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসার আবনা ফুজালা ও হুফ্ফাজদের নিয়ে আল হুসাইন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে।
উপস্থিত সকলের পরামর্শক্রমে মাওলানা ওয়েছ আহমদকে সভাপতি, মাওলানা আব্দুল কুদ্দুস ওলীকে সাধারণ সম্পাদক ও মুফতি শিব্বির আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ২ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এবং পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.