প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণের রমজানের হাদিয়া বিতরণ

আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণের রমজানের হাদিয়া (ইফতার সামগ্রী)বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং) গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নের সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোর পথে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। পুরো দিন জুড়ে গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নিবেদিত প্রাণ দায়িত্বশীলবৃন্দ।
এসময় তাঁরা মোটর বাইক করে সুবিধা বঞ্চিত মানুষের ঘরে রমজানের হাদিয়া (খাদ্য সামগ্রী) পৌঁছে দেন।
পুরো দিন জুড়ে কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্হায়ী কমিটির প্রধান নির্বাহী মাওঃ মাহমুদুল হক, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাঃমাওঃ নাঈম আহমদ, সহ-সভাপতি জাহেদুল হক এমাদ, সাধারণ সম্পাদক শাহজাহান বাদশাহ রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক রেহান আহমদ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.