প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ গোলাপগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
গত ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। এই ভিত্তি যত দৃঢ় হবে, ভবিষ্যৎ ততই আলোকিত হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা এফএম-এর প্রধান সম্পাদক আনোয়ার মুরাদ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়কে মানসম্মত শিক্ষার একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন এবং গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু কান্তি দেব। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মেহেদী হাসান, তামান্না বেগম ও বুশরা বেগম।
অভিভাবকদের মধ্যেও ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। তাঁদের মধ্যে রানু বেগম, আকিবা জান্নাত, ভারতী রানী দাস, পারভীন বেগম, সুমন আহমদ, মাহমুদা বেগম, মনি বেগম ও শাহজাহান আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.