আব্দুল্লাহ আল মাসুদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠের সব ধরনের প্রচারণা বন্ধ থাকলেও থেমে নেই সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের প্রার্থীদের প্রচার কার্যক্রম। সরাসরি মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীদের কর্মী ও সমর্থকরা।
ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পোস্টার, ভিডিও বার্তা, লাইভ আলোচনা ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড তুলে ধরে প্রচারণা চালানো হচ্ছে। কেউ প্রার্থীর উন্নয়ন ভাবনা শেয়ার করছেন, কেউ আবার ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন অনলাইনের মাধ্যমেই।
বিশেষ করে সিলেট–৬ আসনের স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে নিয়মের মধ্যে থেকে ডিজিটাল প্রচারণায় সক্রিয় রয়েছেন। অনেক ক্ষেত্রে তরুণ স্বেচ্ছাসেবকরাই অনলাইন ক্যাম্পেইনের মূল দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের প্রচারণা বন্ধ থাকলেও অনলাইন প্রচারণা ভোটারদের মনোযোগ ধরে রাখার একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী আচরণবিধি মেনে অনলাইন প্রচারণা চালালে এটি গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com