নিজ্বস প্রতিনিধি:
ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ খান প্রবাস থেকে দেশে আগমন করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।
এরপর আরিফ খানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোলাপগঞ্জ পৌর শহরে এক স্বাগত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সিলেট–৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিমানবন্দর ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, সদস্য সুহেল রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, সদস্য হুমায়ুন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক শিপন আহমদ, উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সুহেল আহমদ, যুবদল নেতা ছাব্বির আহমদ ও ছাদিকুর রহমান ছাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ জামিল, সদস্য বাবলু আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান আহমদ, রনি আহমদ, উপজেলা যুবদল নেতা শিমুল আহমদ, রিজু আহমদ, জাহেদ আহমদ, রব্বানী আহমদ, দুলব হোসেন, কাইয়ুম আহমদ, অয়েছ আহমদ তালুকদার ও জুবেল আহমদ খান।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খান, মহানগর ছাত্রদলের সদস্য ইমন আহমদ, এমসি কলেজ ছাত্রদলের প্রথম সদস্য হাবিবুর রহমান নাইম, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান, শরিফগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, প্রবাসে থেকেও আরিফ খান দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দেশে ফেরায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com