
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে রাহিন আহমদ :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলেট-৬ আসনের ধানের শীষ প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের শারম্যান ওকস এলাকায় অবস্থিত বলিউড ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে এক সফল ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজারের কৃতী সন্তান আব্দুল বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন লোকমান হোসেন ও মুয়াজ্জেম আহমদ রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী।
তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবেন—এমন আশাবাদ তিনি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান সংগ্রামে প্রবাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কাচন চৌধুরী, আব্দুল হাকিম, বদরুল আলম মাসুদ, সৈয়দ নাসের জুবেল, রজাউল করিম জামিল, খাইরুল ইসলাম, মোশাররফ হোসেন ইমন, সামদুল উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পাশাপাশি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিমসহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিত্ব এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সভাটিকে প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রবাস থেকেও ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি, নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com