ছাত্র জমিয়ত বাংলাদেশের ৩৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (২৪-০১-২০২৬ ইংরেজি) বাদ মাগরিব বাঘা ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে শাখা সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন রাবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হা. মাও আতিক আহমদ।
এসময় বক্তারা ছাত্র জমিয়তের ইতিহাস ও অবদান তুলে ধরেন। আগামীদিন ব্যাক্তি গঠন ও ইসলামি শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার নিমিত্তে প্রশিক্ষণমূলক নানাদিক নিয়ে আলোচনা করেন।
এসময় ইউনিয়ন দায়িত্বশীলদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com