বায়তুল আমান নিশ্চিন্ত গোলাপগঞ্জ সিলেটের বাৎসরিক পুরস্কার বিতরণ ও হুফফায সম্মাননা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে দুইজন ছাত্রীকে কুরআন শরীফে সবক প্রদান, হিফজ পড়ুয়া ৭ জন ছাত্রকে সম্মাননা পুরস্কার, ৩ মাস মোবাইল ফোন ব্যবহার না করার পুরস্কার, মক্তবের বার্ষিক পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার পুরস্কার, এবং এলাকার হাফিযে কুরআনদের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত মেহমানবৃন্দ। হাদীস শিক্ষা, নুরানী শিক্ষা, হিফজ শিক্ষা ও মক্তব শিক্ষায় অবদানের জন্য ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারী ২০২৬ ইং) বিকাল ৩টার সময় মক্তব মিলনায়তনে মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজের সভাপতিত্বে এবং তরুণ শিক্ষক আব্দুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী, বিশেষ মেহমান ছিলেন জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, মেহমান হিসেবে ছিলেন পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা তুফায়েল আহমদ সিদ্দীকি, নিশ্চিন্ত জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শুয়াইব আহমদ আবিদ।
সভায় আমন্ত্রিত মেহমানরা তাদের বক্তব্যে মক্তব শিক্ষার ইতিহাস ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। মক্তব শিক্ষার সুফল সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আফতাব আলী, মাশুক উদ্দিন, খবির উদ্দিন, বশির উদ্দিন, সনজিদ আলী, আব্দুছ ছবুর, সরওয়ার আহমদ, মক্তবের সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ ও বায়তুল আমান শিক্ষার্থী কাফেলার সদস্যবৃন্দ সহ এলাকার হুফফাযে কেরাম এবং প্রমুখ ব্যক্তিবর্গ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com