নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির আরও দুই সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন কার্যালয় থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন ফয়সাল আহমদ চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেন। তাদের ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-৬ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় দলের ভেতরে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিলেন এই দুই নেতা।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থীরা দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন আসনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com