
আব্দুল্লাহ আল মাসুদ:
আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ গোলাপগঞ্জ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে শহিদ ওসমান হাদীর হত্যার বিচারহীনতার প্রতিবাদ জানানো হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হবে।
ইনকিলাব মঞ্চ গোলাপগঞ্জের নেতারা বলেন, শহিদ ওসমান হাদী ছিলেন আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন সাহসী যোদ্ধা। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com