
মোঃ বদরুল আলম :
সিলেট -৬ (গোলাপগঞ্জ - বিয়ানীবাজার ) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই আসন
(সিলেট-৬) প্রথমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও পরে শেষ সময়ে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সাল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে এড. এমরান আহমদ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে ফয়সাল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া ফয়ছল আহমদ চৌধুরী (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি ও নিচ্ছেন।
তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই ওই আসনের জন্য দলের চূড়ান্ত ও একক প্রার্থী।
অন্যদিকে এমরান আহমদ চৌধুরীর সমর্থকেরা বলছেন, দল প্রথমে এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি আজ মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন ফয়সাল আহমদ চৌধুরী।
এ ব্যাপারে ফয়সাল আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আলহামদুলিল্লাহ। আমি মনোনয়ন পেয়েছি। মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাই কমান্ডের কাছে কৃতজ্ঞতা জানান।
এ ব্যাপারে এমরান আহমদ চৌধুরীর সমর্থকরা বলেন, বিকল্প হিসেবে ফয়ছল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফয়সাল আহমদ চৌধুরীর মনোনয়নপত্রে “সংযুক্তি-২” লেখা আছে। বিকল্প প্রার্থী হিসেবে দল তাকে মনোনয়ন দিয়ে থাকতে পারে।
এদিকে দলের নেতাকর্মীদের একাংশ এই দ্বৈত মনোনয়ন নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন পাওয়ার অর্থ কী এবং শেষ পর্যন্ত ভোটের দিন আসল প্রার্থী কে হবেন?
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com