বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে সংগঠনটির ২০২৬ মেয়াদে নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com