নোমান মাহফুজ: তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীঘায়ূ কামনায় বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় গোলাপগঞ্জে খতমে কুরআন ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে। গোলাপগঞ্জ পৌর বিএনপির এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়া জেলা, উপজেলা ও পৌরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন। এ আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতির আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
অপরদিকে...
বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের উদ্যোগে গণমিছিল বুধবার অনুষ্ঠিত হবে।
উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ ধারণা করছেন হাজারো মানুষের সমাগম হবে উক্ত গণমিছিলে। গণমিছিলে সর্বস্থরের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে উপজেলা জমিয়তের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com