সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের উদ্যোগে গণমিছিল বুধবার অনুষ্ঠিত হবে।
বুধবার বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে মিছিলটি বের হবে।
জানা যায়, তরুণ উদ্যমী এই প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ ও কাজের মাধ্যমে জনসাধারণের নজর কেড়েছেন। তাই উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ ধারণা করছেন হাজারো মানুষের সমাগম হবে উক্ত গণমিছিলে।
গণমিছিল নিয়ে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাস। গণমিছিল সফল করতে মাঠে চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা।
উক্ত গণ মিছিলে সর্বস্থরের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে উপজেলা জমিয়তের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com