কন্টেন্ট তৈরি করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে আহত হওয়া ভাইরাল আল আমিনের পাশে দাঁড়িয়েছেন সিলেটের মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জাফর ইকবাল। মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে আল আমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
জাফর ইকবাল বলেন, আগুন নিয়ে যে খেলা শুরু হয়েছে, এখনও সময় আছে—বন্ধ করুন। না হলে এরকম দুর্ঘটনা যে কারও জীবনে ঘটতে পারে। আল আমিনের ঘটনাটি আমাদের জন্য বড় শিক্ষা।”
তিনি আরও বলেন, “সেলিব্রিটি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়াতে এসেছি। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করছি।”
আল আমিন বর্তমানে চিকিৎসাধীন আছেন, এবং চিকিৎসকরা তার প্রতি বিশেষ পর্যবেক্ষণ দিচ্ছেন। তার সুস্থতার জন্য পরিবার, ভক্ত এবং অনেকে দোয়া চেয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com