স্টাফ রিপোর্টার: কুরআন শিক্ষার পুনর্জাগরণের লক্ষ্যে তৃতীয় বছরে পদার্পণ করছে ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত। গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়নের মধ্যবর্তী নিশ্চিন্ত গ্রামের কুরআনে হাফিযদের সংগঠনটির যাত্রা শুরু হয় ২০২৪ সালে। ২ বছরে কুরআন শিক্ষার ক্ষেত্রে বেশ সাড়া জাগিয়েছে সংগঠনটি। কুরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রথম বছর থেকেই কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠন। বেশ সাড়া জাগিয়েছে সর্বমহলে। পাশাপাশি সংগঠনটি হিফয পড়ুয়া ছাত্রদের দায়িত্ব নিয়ে কাজ করছে। পবিত্র কুরআনুল কারিম হিফয করতে যাবতীয় দায়বদ্ধতার চ্যালেঞ্জ গ্রহণ করেছে।
কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, শিক্ষানুরাগী ও সমাজসেবী এবং গান্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মুফতি ফয়জুল হাসান ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন হাফিয মিনহাজুল ইসলাম সায়েক। তাছাড়া নির্বাহী সভাপতির দায়িত্বে রয়েছেন হাফিয নোমান মাহফুজ, সহ সাধারণ সম্পাদক হাফিয মাহদী হাসান মাহিদ, অর্থ সম্পাদক হাফিয ইমরানুল হক তাহের, প্রচার সম্পাদক হাফিয রিফাত হাসান, সহ প্রচার সম্পাদক হাফিয জাবেদ আহমদ, শুভাকাঙ্খী সদস্য জাকারিয়া আহমদ, আজহার আহমদ, রাজিব আহমদ, নির্বাহী সদস্য হাফিয মেরাজুল হক হানিফ, ফাহিম আহমদ, হাফিয আসআদ আহমদ, হাফিয আন নাজমুস সাকিব, শিক্ষানবীশ সদস্য আব্দুস ছত্তার, রাহাতুল ইসলাম রাহাত, সাইম উদ্দিন ও তৌফিক আহমদ।
কেন হুফফায ফাউন্ডেশন? জানতে চাইলে কর্তৃপক্ষ জানান, এলাকার সকল কুরআনে হাফিযদের ঐক্যবদ্ধ রাখাই মূল লক্ষ্য। গ্রামের কেউ হাফিয হতে চায়, তাকে সর্বাত্মক সহযোগিতা করা। গ্রামের কোন হাফিয সাহেবের হিফয পরবর্তী ক্লাস বিভাগে পড়ালেখা করতে প্রয়োজন সাপেক্ষে সহযোগিতা করা। এলাকায় দ্বীনের প্রচার প্রসারে ভিন্নধর্মী পদক্ষেপ গ্রহণ করা। দ্বীনি এবং মক্তব শিক্ষার জাগরণে প্রতি বছর 'কুরআন প্রতিযোগিতা ও হিফজুল কুরআন প্রতিযোগিতা'র আয়োজন করা। এলাকার নারী পুরুষের মাঝে দ্বীন বিস্তারে 'ইসলাহি মাহফিল' এর আয়োজন করা। বিবিধ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com