নিজস্ব প্রতিনিধি:
গোলাপগঞ্জে শাহিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হেতিমগঞ্জের ইমরান কমিউনিটি সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদরাসার হিফজ বিভাগের প্রতিটি থেকে ৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুম রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি আবদুল মালিক লাল। কোরআন প্রতিযোগিতার প্রধান নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কারী আব্দুল বাসেত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক নুরুল হক,হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ,হাফিজ মাওলানা ছয়েফ রহমান,নিজাম উদ্দিন,আব্দুল কাদির,এডভোকেট আব্দুল আহাদ বাবলু,সবুজ আহমদ,সুজন খান এবং ফরহাদ আহমদ চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইমরান কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ইমরান হুসাইন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ হিফজুর রহমান ও হাফিজ মাওলানা জিয়াউর রহমান।
পরিশেষে অংশগ্রহণকারী কোরআন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com