ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ আসর থেকে রাত ৯টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা শহর সংলগ্ন “সানরাইজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার” এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাখার সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলী আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, প্রচার সম্পাদক হাফিয মাওলানা রশিদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা আবুল কাসিম, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিয মনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, অর্থ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, মাওলানা মাহমুদুল হক, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা নোমান মাহফুজ, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা ।
প্রধান বক্তা ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি কাওসার আহমদ ও বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com