নোমান মাহফুজ: আগামীকাল শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ইং। ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল। আসতে পারে নতুন নেতৃর্ত্ব। বিভিন্ন পদে দেখা যেতে পারে নতুন মুখ। বিগত ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে দলীয় কার্যক্রমেও এসেছে চাঙ্গা ভাব। নেতাকর্মীরা চষে বেড়াচ্ছেন ওয়ার্ড, প্রতিষ্ঠান ও ইউনিয়ন শাখায়। দলীয় কার্যক্রমে এসেছে নতুনত্ব। জেলা ও কেন্দ্রের চোখও উপজেলা শাখার কার্যক্রমের দিকে। সদস্য সংগ্রহ সহ প্রশিক্ষণ কর্মশালা, দাওয়াতি সফর সহ বেশ কিছু সাংগঠনিক কাজে এসেছে গতিশীলতা। জমিয়তের রাজনীতিতে গোলাপগঞ্জ উপজেলা একটি উর্বর হিসেবে খ্যাত। এখানে আলেম উলামাদের ঘাটি হিসেবে সর্বমহলে পরিচিত। জমিয়তের রাজনীতিতেও রয়েছে মাঠ পযার্য়ের ভালো অবস্থান। দায়িত্বশীলরা মনে করেন এবারের কাউন্সিল হবে নতুন প্রেরণা, নতুন উদ্যম, নতুন নেতৃত্ব, নতুন দিগন্তের সূচনা। কাউন্সিল বাস্তবায়নে পুরোদমে প্রস্তুতি চলছে। দায়িত্বশীলরা ব্যস্ত সময় পার করছেন। নেতৃত্বেও আসতে পারে কিছু পরিবর্তন।
দাওয়াতি কাজের অংশ হিসেবে ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল ইতোমধ্যে দ্বিবার্ষিক কাউন্সিল সফলার্থে উপজেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটি দাওয়াতি সফর করছেন বিভিন্ন ইউনিয়ন ও ক্যাম্পাস শাখায়। ইতিমধ্যে কাউন্সিলের দাওয়াত প্রদান করেছেন জমিয়ত, যুব জমিয়ত ও প্রাক্তন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকেও। অনলাইন—অফলাইনে চলছে প্রচার প্রচারণা। ব্যানার ফেস্টুনও সাটানো হয়েছে উপজেলার বিভিন্ন স্পটে। দায়িত্বশীলরা ব্যস্ত সময় পার করেছেন।
শুক্রবার বাদ আসর গোলাপগঞ্জ উপজেলা শহর সংলগ্ন "সানরাইজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার" এ অনুষ্ঠিত হবে। শাখার সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ'র সঞ্চালনায় সভাপতিত্ব করবেন শাখা সভাপতি আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল মতিন শায়খে নাদিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা আবুল কাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি কাওসার আহমদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।
উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিয খুবাইব আহমদ বলেন, ৫ আগষ্টের পূর্বে বাংলাদেশে সুষ্ঠু রবজনীতি করার মতো কোন অবস্থা ছিলো না। অনেকেই ফ্যাসিস্টের ভয়ে রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছেন। কিন্তু ৫ আগষ্টের পর দেশে সুষ্ঠু রাজনীতি করার জন্য একটি পটভূমি তৈরী হয়েছে। সেই সুবাদে আমরা স্কুল—কলেজ মাদ্রাসার ছাত্রদের ব্যাপকভাবে দাওয়াত দিয়েছি। এবং সর্বস্তরের অসংখ্য ছাত্র আমাদের আহবানে সাড়া দিয়ে ছাত্র জমিয়তে যোগদান করেছেন। বর্তমানে কেন্দ্রীয়ভাবে চলছে আমদের সদস্য সংগ্রহ মাস। এই উপলক্ষে আমরা আরো বেশি ক্যাম্পেইন পরিচালনা করে আসছি। প্রতিটি ইউনিয়ন শাখা, ক্যাম্পাস শাখা ও আঞ্চলিক শাখা গোলাপগঞ্জ উপজেলার তত্ত্বাবধানে নিজেদের সর্বোচ্চ দিয়ে সদস্য বৃদ্ধি ও সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পরিশ্রম করে যাচ্ছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com