সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, খালেদা জিয়া রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন হটাৎ করে, অনভিজ্ঞ ভাবে, কম বয়সে। কিন্তু ৪৫ বছর পরে দেশে দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছেন। রাজনৈতিক মাঠের এই দীর্ঘমেয়াদি টেস্ট ক্রিকেট খেলায় তিনি দেশপ্রেমের কারনে পুরো দেশকে একত্রিত করতে পেরেছেন। এর কারণ আমরা সবাই জানি দেশ এবং জনগনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া আপোষহীন।
তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জের, লক্ষণাবনদ ইউনিয়নে, চক নওয়াই গ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল এবং ধানের শীষের প্রচারনায় আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় আরশ আলীর বাড়ীতে এই সভা অনুষ্টিতে এই দোয়া মাহফিল ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি মোসাব্বির আলী।
এসময় উপস্থিত- আরশ আলী, নেপুর মিয়া, জাকির হুসাইন, কয়েস মিয়া ও মিনহাজ আহমদ প্রমুখ।
শুরুতে কোরান থেকে তেলায়াত করেন: আবু রায়হান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com