গোলাপগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
'এডো দেশ বদলাই পৃথিবী বদলাই' এই প্রতিপদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করা হয়।
উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককরা।
অনুষ্টানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com