নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাদেপাশা ইউনিয়নের কোলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৮০ দশকের ক্রীড়া ব্যক্তিত্ব , মানবতার ফেরিওয়ালা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলী আমহমদের পৃষ্ঠপোষকতায় প্রথমবার মতো তিনি তার পিতা আলহাজ্ব ময়না নামে আলহাজ্ব ময়না মিয়া স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা গত ২৮ ও ২৯ নভেম্বর দু'দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা ও ইংরেজি এবং দ্বিতীয় দিনের পরীক্ষা ছিল প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান।
এতে বাদেপাশা ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন করে মোট ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জুবায়ের আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস।
বক্তব্য রাখেন বাগলা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুর রহমান,
কটলীপাড়া কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, বাগলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিব ছিলেন বাগলা -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস,
হল সুপার ছিলেন নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী হল সুপার ছিলেন মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিফতা উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশুতোষ দাস, নোয়াই-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্তি দাস, সুপাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ আহমদ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com