বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক বলেন, বিগত বছরগুলোতে দেশের তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারুণ্যের প্রথম ভোট হবে ন্যায়–ইনসাফের পক্ষে। আর ইনসাফের পক্ষে ভোট মানে দাড়ি–পাল্লার প্রতি আস্থা।
সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদি কাঠামো থাকবে না। কেউ তা কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে। জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্ম ইনসাফের পক্ষে থাকবে বলে তিনি।
আগামীর বাংলাদেশ হবে তিতুমীরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ- বলেন তিনি।
শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জের এম. সি. একাডেমি মাঠে ছাত্র ও যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com