আব্দুল্লাহ আল মাসুদ:
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনে এসেছে নতুন পরিবর্তন। গোলাপগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ্ আবিদা সিফাত। তিনি এর আগে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন।
২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মিজ্ আবিদা সিফাতকে গোলাপগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রশাসনিক কাজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।
তার এই পদায়নকে স্বাগত জানিয়েছে গোলাপগঞ্জের স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনিক কর্মকর্তারা। অনেকেই মনে করছেন, একজন উদ্যমী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মিজ্ আবিদা সিফাত গোলাপগঞ্জের উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবেন।
গোলাপগঞ্জবাসীর প্রত্যাশা—নবাগত এই ইউএনও তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা, সেবাদান, সামাজিক কর্মকাণ্ড এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে আসবেন। তার যোগদানকে ঘিরে এলাকায় ইতোমধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com