সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দিনকে দেখতে তাঁর বাসভবনে যান গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত প্রতিনিধিদল।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত হন। এসময় তারা তাঁর হালপু্রুস্থি করেন, স্বাস্থ্যের উন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আশু সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র জমিয়ত নেতা রেহান আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফিজ খাইরুল ইসলাম শাকিল,সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাদির,সাংগঠনিক সম্পাদক হাফিজ আরিফ আহমদ, সহ-প্রচার সম্পাদক হাফিজ নূরুল ইসলাম, হাফিজ ইফতেখার হুসাইন তাওসিফ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com