প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
কুশিয়ারা নদীর ভাঙন এলাকায় হাফিজ মাওলানা ফখরুল ইসলামের পরিদর্শন

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার গড়রবন্দ এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে।
রবিবার (৯ নভেম্বর) নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
নদী ভাঙন এলাকা পরিদর্শন করে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা অত্যন্ত জরুরী। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত প্রদক্ষেপ গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে প্রশাসনের দায়িত্বশীলদের আহবান জানান।
গত কয়েকদিনের কুশিয়ারার ভাঙনে নতুন করে তলিয়ে গেছে নদীর চর ও দুটি দোকানসহ এলাকার বসতবাড়ির আঙিনাসহ বেশ কিছু অংশ। ভাঙনের ঝুঁকিতে পড়েছে গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রামের একমাত্র সড়ক, ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা। নদী ভাঙন আতংকে রাত পার করছেন বাসিন্দারা। নদী ভাঙনের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে জানিয়ে ইউপি সদস্য নুর মুহাম্মদ বলেন, যত সময় যাচ্ছে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল ভবনের পাশে থাকা সড়ক নদী ভাঙনে বিলীন হওয়ার উপক্রম দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকলে ভবনও ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাস করছে।
এসময় উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, মাওলানা মনসুর আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমান সহ এলাকা বিশিষ্টজনরা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.