সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, ‘শুধু শিক্ষিত হলে হবেনা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকমত শিক্ষিত না হলে দেশে দুর্নীতি বৃদ্ধি পাবে তার নিদর্শন বিগত দিন। এর জন্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহপ্রীতি এবং দেশপ্রেম থাকতে হবে। যদি ধর্মীয় মূল্যবোধ এবং দেশপ্রেম থাকে তাহলে আগামী প্রজন্ম ভাল থাকবে। লেখাপড়া করলে এবং সঠিক শিক্ষার শিক্ষিত হলে দেশ অনেকটা এগিয়ে যাবে।’
তিনি বৃহস্পতিবার দক্ষিণ সুরমার রাউতকান্দির আশুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এম এফ ইসলাম ফয়েজ, নজির আহমদ, আব্দুর রাজ্জাক চান মিয়া, নুর মিয়া ও মতিউর রহমানের স্বরণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাউৎকান্দি উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন: ম্যানেজমেন্ট কমিটির সভাপতি)মোহাম্মদ গৌস উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন- মৌলানা হাফিজ মনজুর আহমদ।
বক্তব্য রাখেন- ওলী আহমদ, আব্দুল আহাদ মেম্বার, আং বাছিত, হাফিজ খসরুজ্জামান, শাহেদ আহমদ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com