গোলাপগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রবি মৌসূমেে প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম।
উপসহকারী কৃষি অফিসার মনছুর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক ও উপজেলা উপসহকারী কৃসি অফিসার (উদ্বিদ) হরেকৃষ্ণ সরকার।
সার ও বীজ বিতরণী অনুষ্ঠানের ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনার আওতায় উপজেলার ৫৮০ জন কৃষকদের মধ্যে গম, সূর্যমূখি, চিনাবাদাম ও অড়হড় বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com