প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
সিলেট-৬: খেজুরগাছের বিজয় নিশ্চিতে সর্বস্ব উৎসর্গ করতে হবে: আল্লামা শায়খ জিয়া উদ্দিন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর খেজুরগাছ মার্কার সমর্থনে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা আল্লামা শায়খ জিয়া উদ্দিন। এসময় তিনি সিলেট ৬ আসনে খেজুরগাছ মার্কার বিজয় নিশ্চিত করতে সকলকে নিজের সর্বস্ব উৎসর্গ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা মুফতী মুজীবুর রহমান।
নির্বাচনী জনসভার মূখ্য অতিথি সিলেট ৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন: এসময় তিনি বলেন: রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। আলেম উলামারা আমাকে খেজুরগাছ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। ইনশাআল্লাহ এই প্রতীকেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আলেম উলামার খেজুরগাছ মার্কার বিজয় নিশ্চিত করবো।
এসময় তিনি উনার উন্নয়নের ১০দাফা পরিকল্পনার কথা জনগণকে জানান এবং বলেন আমি আমার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করছি। আমি আগেও যেভাবে মানুষের সেবায় কাজ করেছি আগামীতেও করে যাবো।
নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি শামসুদ্দিন খান, মাও, আব্দুল মতিন, আব্দুল হালিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল হামিদ খান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.