প্রেস বিজ্ঞপ্তি:
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ৭ লাখ ৯২ হাজার ৮০০ টাকার ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. নূর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্ট এলাকায় গোলাপগঞ্জ-সিলেটগামী পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি সাদা রঙের কাভার্ড ভ্যান (রেজি: চট্ট মেট্রো-শ-১১-০৪৫১) তল্লাশি করে ৩,৯৬৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।
জব্দকৃত চা পাতার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। এছাড়া কাভার্ড ভ্যানটির মূল্য আনুমানিক ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে মো. মুন্নাফ ওরফে মুন্না (৩৬) নামে একজনকে আটক করা হয়। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাদিরমোড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা (নং-১৪/১২৯, তারিখ-২৫/১০/২০২৫ খ্রি) দায়ের করা হয়েছে। মামলা দায়ের হয়েছে The Special Powers Act, 1974 এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com