৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ড. এনামুল হক চৌধুরী
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। এর মাধ্যমে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ইতোমধ্যে জনগণের মাঝে এটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই তৃনমূল নেতাকর্মীদেরকে আমাদের অভিভাবকের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। বিএনপিকে নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। এ ব্যাপারে নেতাকর্মীদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। প্রতিটি নেতাকর্মীকে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কাউকে অপকর্মের চেষ্টা করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সবাইকে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলার কারখানা বাজারে সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় সদর ইউনিয়ন, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com