গোলাপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সফল করতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ছালা উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, মো. রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম ও আনিছুর রহমান নেহাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আখতারুজ্জামান হানিফ, মো. শরফরাজ হোসেন শরিফ, সুলতান মাহমুদ, ইকবাল আহমদ, মাহমুদুর রহমান, লেইছ আহমদ, হোসেন আহমদ, সমছুল হক, নাসির আহমদ, জেবুল আহমদ, সাহেদ আহমদ, সুমন আহমদ, ছাব্বির হোসেন, জুনেদ আহমদ, আমিরুল ইসলাম, সেলিম চৌধুরী, নজরুল ইসলাম, ছালিক আহমদ, আব্দুল আলিম, হুমায়ুন আহমদ ও এমরান আহমদসহ আরও অনেকে।
সভায় নেতৃবৃন্দ আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ের কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া ২৮ অক্টোবর দারুল উলূম দাড়িপাতন এতিমখানার শিশুদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ খানার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com