অনলাইন ডেস্ক :
দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে এক হাজার ১৮৫ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৪১ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
অভিযানে বিদেশি পিস্তল ২টি, দেশীয় একনলা পাইপগান ১টি, এলজি ২টি, ম্যাগাজিন ১টি, কার্তুজ ৪ রাউন্ড, ছুরি ৪টি, চাপাতি ১টি ও কুড়াল ১টি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com