নিউজ ডেস্ক:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ২৩ অক্টোবর সকাল ১০.৩০ ঘটিকায় বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কস্থ চন্ডী মাজার গেইটের সামনে পাকা রাস্তার উপর আসামিদের হাতেনাতে ধরে ফেলে। অভিযানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনগণ ডিবি’র এই তৎপরতা স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com