
প্রেস বিজ্ঞপ্তি:
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন ‘ঢাকা প্যালেস’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর ২০২৫) আনুমানিক দুপুর ২ টায় পরিচালিত অভিযানে আটক করা হয় মো: আব্দুল হামিদ (৩০), তাকিয়া জান্নাত (২৫) ও শহিদুল ইসলাম (২৮) নামের তিনজনকে। তাদের দক্ষিণ সুরমা থানার নন-এফআইআর নং-২০৯/২৫, ধারা সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও আইনের আওতায় আনা হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com