দেশের মানুষ যেন শাপলার শহিদদের ভুলে না যায় তার জন্য শাপলা চত্বরে শহিদদের নাম স্থায়ী অবকাঠামোতে লিখে রাখার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ (শনিবার, ১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহিদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় আসিফ মাহমুদ শহিদদের স্বীকৃতি প্রদান করে শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনা ও শহিদদের নিয়ে সবকিছুতেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহিদদের রক্ত বৃথা যায় না, শাপলার ৫ মে আর ’২৪ এর ৫ আগস্ট একই সুতোয় গাথা।’
এসময় ৫৮ শহিদ পরিবারের হাতে চেক তুলে দেয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com