গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অবস্থিত ‘ফেমাস ফুডস্ বেকারি’-কে কেন্দ্র করে জনস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বেকারিটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রি করছে এবং জালিয়াতি করে বিএসটিআই-এর রেজিস্ট্রেশন নম্বর ও লোগো ব্যবহার করছে।
স্থানীয়দের মতে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার সরাসরি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
অভিযোগের মূল বিষয়সমূহ
১. অনুমোদনবিহীন উৎপাদন:
ফেমাস বেকারির পণ্যে কোনো বিএসটিআই লাইসেন্স নম্বর বা মানচিহ্ন নেই। আইন অনুযায়ী, খাদ্যপণ্যে বিএসটিআই অনুমোদন বাধ্যতামূলক।
২. অস্বাস্থ্যকর উৎপাদন পরিবেশ:
উৎপাদনস্থল অত্যন্ত নোংরা, যা খাদ্য নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন।
৩. সরকারি রাজস্ব ফাঁকি:
অনুমোদনবিহীন ব্যবসা পরিচালনা ও তথ্য গোপনের মাধ্যমে বেকারিটি সরকারের ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, একাধিকবার প্রশাসনকে অবহিত করার পরও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুহাদের সাথে মোবাইল ফোন এ কলদিয়ে যোগাযোগ না হওয়ায় বিষয়টি তার সহকারীকে জানানো হলে তিনি জানান,
"আমি স্যারের সাথে কথা বলে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করব।"
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধ করবে এবং জনস্বাস্থ্য রক্ষা নিশ্চিত করবে।
ঢাকাদক্ষিণের স্থানীয়রা পূর্ণাঙ্গ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং সরকারি রাজস্ব রক্ষা করতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর জরুরি হস্তক্ষেপেরও আহ্বান জানিয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com