ভাদেশ্বর ইউনিয়ন ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫ ইং) রাত ৯ ঘটিকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলাধীন ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা শাখার সভাপতি জায়েদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মনোয়ার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন যুব জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
প্রশিক্ষণ প্রদান করেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ মাজিদ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com