গোলাপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' প্রতিপদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদের চত্তর থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন-মউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, ছদরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল হোসেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com