
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন ইমন আহমদ। তিনি গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সদস্য এবং হলি সিলেট পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি।
নতুন দায়িত্ব নেওয়ার পর ইমন আহমদ বলেন,বিএমএসএফ সাংবাদিকদের স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমি এই দায়িত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে চাই।
কমিটির অন্যান্য সদস্যরা জানান, ইমন আহমদের অভিজ্ঞতা ও নিষ্ঠা দপ্তরের কার্যক্রমে নতুন শক্তি যোগ করবে এবং সাংবাদিকদের কল্যাণে কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com