বাঘা ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সংস্থার ৩য় বর্ষপূর্তী উপলক্ষে এক মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
শুক্রবার সোনাপুর বাজারে দৈনিক বাঘার ডাক এর অফিসে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বাঘা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক কারী মাওলানা এমদাদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সংস্থার প্রতিষ্টাতা ও প্রচার সম্পাদক হাফিজ আব্দুর রউফ, প্রতিষ্টাতা ও সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রতিষ্টাতা ও সহ অর্থ সম্পাদক আতাউর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক আহমদ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য হাফিজ জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্ মাসুক আহমদ, সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রহমান হিরাসহ আরো অনেকে।
দোয়া ও মিলাদ মাহফিলে সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয় এবং বাঘা ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সংস্থার সকলের জন্য দোয়া করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com