আব্দুল্লাহ আল মাসুদ :
বর্তমান সমাজে অশ্লীলতার মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে সিএনজি অটোরিকশা এখন অনেক তরুণ-তরুণীর খোলামেলা আচরণের বিশেষ জায়গা হিসেবে পরিচিতি পাচ্ছে। শহর ও মফস্বল উভয় এলাকায় চলাচলরত এসব অটোরিকশায় প্রায়ই দেখা যায় যাত্রাপথে তারা অশোভন আচরণে লিপ্ত। এতে শুধু পথচারীরা বিব্রত হচ্ছেনা, সাথে অন্য গাড়ির যাত্রীরাও বিরক্ত হচ্ছেন।
চোখে পড়ার মতো এমন দৃশ্য এখন যেন খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক তরুণ-তরুণী সিএনজিতে বসে অশ্লীল কর্মকাণ্ড চালাচ্ছেন। জনসমক্ষে এই ধরনের দৃশ্য দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন বয়োজ্যেষ্ঠ পথচারী বলেন, আমরা তো পরিবার নিয়ে বের হই। রাস্তায় এমন দৃশ্য চোখে পড়লে লজ্জায় মাথা নিচু করতে হয়। কর্তৃপক্ষ যদি এখনই ব্যবস্থা না নেয়, সমাজে আরো অবক্ষয় বাড়বে।
তেমনি আরেক যাত্রী বলেন, সিএনজিতে এমন আচরণ দেখা যায়, এতে শুধু আমরা নয়, অন্য গাড়ির যাত্রীরাও অসন্তুষ্ট। এটি সমাজের নৈতিকতার জন্য মারাত্মক হুমকি। আমরা পরিবারের সদস্য নিয়ে গাড়িতে উঠতে লজ্জা করে কে কি ভাবে কখন।
অনেক সিএনজি চালকও হতাশা প্রকাশ করেছেন। এক চালক বলেন, আমরা তো রোজগারের জন্য যাত্রী তুলি। কিন্তু কেউ কেউ সিএনজি ভাড়া করে খারাপ কাজ করে, এতে আমাদেরই দোষ হয়।
সচেতন মহল মনে করছেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে শহর ও মফস্বল উভয় এলাকায় জনসমক্ষে এ ধরনের কর্মকাণ্ড আরও বেড়ে যেতে পারে এবং এটি আগামী প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে।
সচেতন মহল মনে করেন, প্রথমত আইনশৃংখলার অবনতি ও দ্বিতীয়ত পারিবারিক শিক্ষার ঘাটতির কারণে এমন চিত্র দেখা যাচ্ছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com