বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাঁছাটুল গ্রামের দুদু সাহেবের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে আলোচনা সভায় আরকন আহমদের সভাপতিত্বে সাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ।
এসময় তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, ‘১৯৭১ সাল থেকে বিএনপি সবসময় দেশের সংকটময় মূহুর্তে জনগনের পাশে ছিল। জিয়া পরিবার দেশ এবং জনগনের আপনজন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের স্বার্থে আজীবন কাজ করে গেছেন। দেশে প্রথম তিনি খালকাটা কর্মসূচী চালু করেছিলেন। সৎ ছিলেন বলেই তিনি কোনো সম্পদ অর্জন করেননি। আর দেশনেত্রী খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেক জ্বালাতন করেছে। বাড়ী থেকে বের করে দিয়েছিল। কিন্ত ১৭বছর পরও তিনি দেশের মানুষের ভালবাসার মধ্যেই রয়েছেন দেশের মানুষ বিএনপিকে ভালবাসে। তাই আগামী নির্বাচনে দেশের জনগন বিএনপিকে নির্বাচিত করবে। আর তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত দিয়েই বিএনপি সরকার গঠন করবে।’
সভায় বক্তব্য রাখেন, আবদুস সালাম, আবদুল জাববার, দুদু মিয়া, ফয়সাল আহমদ। সভায় কোরআন তিলাওয়াত করেন সাইফ আহমদ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com