
স্টাফ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অবৈধভাবে টিলা কর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার নওয়াই দক্ষিণবাগ, লক্ষণাবন্দ এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
অভিযান চলাকালে টিলা কর্তনের অপরাধে ওই এলাকার বাসিন্দা সাইদুল (২৫), পিতা: লেচু মিয়া-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com