ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়লো ইসলামী ছাত্রশিবির।
ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ।
এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন।
ভিপি পদে মোঃ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।
সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে।
রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।
তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।
এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন ৩৩৮৯টি।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট।
তবে নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান।
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ।
ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সাতটি ভোট কেন্দ্রের ১৬টি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ভোটে এগিয়ে রয়েছেন শিবিরের দুই পদের প্রার্থী।
এখন একটি ভোটকেন্দ্রের দুইটি হলের ফলাফল বাকি রয়েছে।
ইতোমধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েচেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সক-সভাপতি প্রার্থী উমামা ফাতেমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার মধ্যরাতে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টে মি. খান লেখেন, "পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।"
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এসব কথা লেখেন তিনি।
মি. হামিম লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই।”
তবে, ঢাকসু নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতিসহ কিছু অনিয়মের প্রসঙ্গও উল্লেখ করেন মি. হামিম।
কারচুপির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি বা ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি।
সামাজিক মাধ্যমে উমামা লেখেন, “ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। পাঁচই অগাস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে “শিবির পালিত প্রশাসন” বলেও উল্লেখ করেন মিজ ফাতেমা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com