ঢাকাদক্ষিণ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব জমিয়তের অস্থায়ী কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ এর সঞ্চালনায় ও ছাত্র জমিয়তের দফতর সম্পাদক সাব্বির হুসেন রবিউলের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা শিব্বির আহমদ।
অনুষ্ঠানে জমিয়ত, যুব জমিয়তের অগঠিত ওয়ার্ড শাখা দ্রুত গঠন করা সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া আগামী ০৬/০৯/২০২৫ ইং রোজ শনিবার সিলেট ৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এম পি পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব প্রচার-প্রচারণার কাজে ঢাকাদক্ষিণ ইউনিয়নে আসবেন। প্রচারণাকে সফল করার লক্ষ্যে দীর্ঘ আলোচনা করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com