স্টাফ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জে অবৈধ টিলাকাটার দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ সেপ্টেম্বর ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল অভিযান পরিচালনা করে টিলা কাটায় জড়িত মর্তুজা হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com