নোমান মাহফুজ: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া গোলাপগঞ্জের শহীদ নাজমুল ইসলাম এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে নিহত এ শহীদের কবর জিয়ারত করেন।
সারওয়ার আলম বলেন, ন্যায় বিচার নিয়ে সঙ্কীর্ণ হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্র ও সরকার তৎপর আছে যাতে করে নিহতদের সঠিক বিচার হয়। যাদের জীবন চলে গেছে, তাদের জীবন ফেরানো সম্ভব নয়, তবে তারা যেন ন্যায় বিচার পান সেটির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। “আসামি ধরার ব্যাপারে সরকার কাজ করছে। সব আসামিকে একদিনে গ্রেপ্তার করা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় লাগছে। পুলিশ একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছে। ইতোমধ্যে অনেক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং বিচারকার্য চলমান রয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব আব্দুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রোমান আহমদ নৌশাদ, শহীদ নাজমুল ইসলাম এর ভাই সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য: শনিবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে নিহত ৭ শহীদের কবর জিয়ারত করেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম।।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com