জাফলং থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ আগস্ট) রাতে সীমান্তবর্তী এলাকা জাফলং থেকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে ৪ টি ভারতীয় অবৈধ অস্ত্র (.১৭৭ এয়ার গান) জব্দ করা হয়।
বিজিবি জানায়, অস্ত্রগুলো হলো চারটি .১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে জব্দ করা অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com